মহেশখালীতে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে র‌্যালী

fec-image

বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস উপলক্ষে মহেশখালীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সংঘবদ্ধ অপরাধ মানবপাচার, বন্ধ হোক শোষনের অনাচার” এ প্রতিপাদ্যে ৩০ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্ল্যাহর সভাপতিত্বে এতে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল আলমসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন