মানিকছড়িতে অবৈধ বালু মহালে ভ্রাম্যমান আদালতের অভিযান : অর্ধলক্ষ টাকা জরিমানা


মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউপি’র মনিপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের গোপন খবরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করায় ব্যবসায়ী মো. জামাল উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার যোগ্যাছোলা ইউপি’র মনিপাড়া এলাকায় জনৈক বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করার খবরে রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ী মো. জামাল উদ্দীন (৩৬) পিতা-আবদুর রহিমকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ ধারার অপরাধে ১৫ ধারায় শাস্তি হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ জানান, উপজেলার একমাত্র বৈধ পয়েন্ট ব্যতিত অন্য কোন পয়েন্টে কাউকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করতে দেয়া হবে না।

















