টসে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

fec-image

আজ সকালে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। চলমান বিশ্বকাপের ১৯তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে নেদারল্যান্ডস। লক্ষ্ণৌতে শনিবার দুই দলের ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা ১১টায়। দুই দলেরই এটি আসরের চতুর্থ ম্যাচ। এই প্রথম ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে দেখা হবে দু’দলের।

একই একাদশ নিয়ে নামছে নেদারল্যান্ডস। টানা দুই হারের পর আসরের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে চমক দেখিয়েছিল ডাচরা।

অন্যদিকে আসরে নিজেদের তিন ম্যাচের সবকটিতেই হেরেছে লঙ্কানরা। সবশেষ হার অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজ তারা মাঠে নামছে দুটি পরিবর্তন নিয়ে। ভেল্লালাগে ও কুমারার জায়গায় এসেছেন হেমন্ত ও রাজিথা।

তবে ইতোমধ্যে ওয়ানডেতে পাঁচবার দেখা হয়েছে শ্রীলংকা ও নেদারল্যান্ডসের। ডাচদের বিপক্ষে শতভাগ জয় আছে লংকানদের।

গত জুনে জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ দেখা হয়েছিলো শ্রীলংকা-নেদারল্যান্ডসের। ঐ আসরে সুপার সিক্স পর্বে ও ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েছিলো লংকানরা। বাছাই পর্বের সেরা দু’দল হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলংকা ও নেদারল্যান্ডস।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন