কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ায় পানি ডুবির ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৩ টার দিকে ওই গ্রামের বাসিন্দা স্থানীয় এনসিপি নেতা মিজানুর রহমান মিজানের ছোট মেয়ে মেহেরাজ বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে পড়ে যায়।
পরে খোঁজ নিয়ে পুকুর থেকে শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগে কর্মরত ডা: তাসপিয়া তারিন শিশুটি মৃত বলে জানান।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

















