ঈদগাঁওয়ের তরুণী অপহরণ মামলার আসামি লোহাগাড়া থেকে গ্রেফতার


কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ঈদগাঁওয়ের তরুণী অপহরণ মামলার প্রধান আসামী মোহাম্মদ সাঈম উদ্দীন (২২) কে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃত আসামি লোহাগাড়া উপজেলার পদুয়া’র (সম্মুদরপাড়া) মো. ইসমাইলের ছেলে।
রবিবার (১৫ মার্চ) ভোর রাত তিনটার দিকে আসামির পৈতৃক বসতঘর থেকে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,ভিকটিমের পিতা সানা উল্লাহ বাদী হয়ে গত ১২ মার্চ ঈদগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতারকৃতকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন (যার মামলা নং-০৭)। মামলা র সুত্র ধরে তদন্ত ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগের দিন শনিবার ভিকটিমের মেডিকেল চেকআপ ও ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারার জবানবন্দিও সম্পন্ন করা হয় জানান।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার চাঞ্চল্যকর এ মামলার আসামি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে জানান।
প্রসঙ্গত মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ৮ মার্চ রাত ৮ টার দিকে ঈদগাঁও বাস স্টেশন থেকে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর গোমাতলীর সানা উল্লাহ’র কন্যা লায়লা ছদ্মনাম (১৭) কে অপহরণ করে উক্ত প্রধান আসামি।পরে ভিকটিমকে চট্টগ্রামের কোতয়ালী থানাধীন ‘আল মিরাজ আবাসিক হোটেল’এ নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ভিকটিমের সাথে থাকা ৫ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়। ঘটনা পরবর্তী ভিকটিম পরিবার কন্যাকে উদ্ধার করে পরে মামলা দায়ের করে।
উল্লেখ্য মামলায় উল্লেখিত এ অপহরণ ঘটনার প্রকৃত রহস্য কি তা জানতে কৌতুহলের অন্ত নেই জনমনে। যেহেতু এতবড় চাঞ্চল্যকর ঘটনা এক প্রকার আড়ালেই ছিল সপ্তাহ যাবত।

















