মহেশখালীতে ল্যান্ডিং স্টেশন পরিদর্শনে মীর শাহে আলম এমপি


কক্সবাজারের মহেশখালী উপজেলায় এলজিইডির অর্থায়নে নৌপথের ল্যান্ডিং স্টেশন স্থাপনের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। ৫ই জুন সকাল ১১টায় পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের অগ্রগতি, নির্মাণমান ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রবেষ্টিত পরিবেশ, পাহাড় ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানের কারণে মহেশখালী দেশের অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে এ উপজেলার সাথে জেলা শহরের যোগাযোগ ও সেবার মান উন্নয়নের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, কক্সবাজার জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক, জনস্বাস্হ্য নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ,মহেশখালী উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার বনি আমিন জনি, মহেশখালী উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ নোমান হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।















