সেমিফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের

fec-image

নারী এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেই দলটা আবার এই আসরের স্বাগতিকও। চতুর্থ দল হিসেবে তাদের সেমিতে যেতে হলে আজ (মঙ্গলবার) আরব আমিরাতকে হারাতে হতো। কিন্তু বেরসিক বৃষ্টি সব সম্ভাবনার ইতি ঘটিয়েছে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভেসে গেছে সেমিতে যাওয়ার শেষ সম্ভাবনাও।

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশের সমীকরণটা সহজই ছিল। সামনে যে ছিল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি এক ওভারও মাঠে গড়ালো না। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

টাইগ্রেসরা শেষ করলো ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচে আগেই ৬ পয়েন্ট ছিল এবারের আসরে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো থাইল্যান্ডের। সেমির বাকি তিন দল ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আরব আমিরাত, বাংলাদেশ, সেমিফাইনাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন