পাক-ভারতের চার ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

fec-image

সর্বশেষ এশিয়া কাপে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শাস্তি পেলেন ভারত ও পাকিস্তানের চার ক্রিকেটার। শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন, পাকিস্তানের হারিস রউফ ও সাহিবজাদা ফারহান ও ভারতের সূর্যকুমার যাদব-জাসপ্রীত বুমরাহ। চার ক্রিকেটারের শাস্তির বিষয়টি আইসিসি তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছে।

এশিয়া কাপের ম্যাচে দুটি ম্যাচে আইসিসির আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গ করেছেন রউফ। রউফ অভিযোগ অস্বীকার করায় শুনানি শেষে তাঁকে শাস্তি দেওয়া হয়। ২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোর পর্বে রউফ ভারতীয় দর্শকদের দিকে ‘৬-০’ ইশারা করেন এবং বিমান ভূপাতিত করার মতো অঙ্গভঙ্গি দেখান।

একই ম্যাচে ফারহান ফিফটি পূর্ণ করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গি করেন। তাকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি দিয়েছে আইসিসি।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার সংবাদ সম্মেলনে দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করায় দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। এদিকে, ফাইনালে অঙ্গভঙ্গির কারণে ভারতীয় পেসার যশপ্রীত বুমরা পেয়েছেন এক ডিমেরিট পয়েন্ট।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইসিসি, পাকিস্তান, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন