কাপ্তাই বিপুল সংখ্যক ধারালো অস্ত্র উদ্ধার, আটক ২


খাগড়াছড়ি ও গুইমারা সহিংসতার ঘটনার জন্য নিয়ে যাওয়ার সময় লোহার তৈরি শতাধিক ধারালো অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকা থেকে এসব ধারালো অস্ত্র উদ্ধার এবং একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৬৩০) জব্দ করা হয়।
এসময় বাস চালক মো. শুক্কুর আলী এবং হেলপার মো. সাব্বিরকে আটক করা হয়। তাদের উভয়ের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়।
বাসের ড্রাইভার এর ভাষ্যমতে খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় চলমান ঘটনায় ব্যবহারের জন্য ইউপিডিএফ (মূল) দল বান্দরবান হতে খাগড়াছড়ির উদ্দেশ্যে এইসব দাঁড়ালো অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিল। এসময় গাড়ীর চালক, হেলপারসহ গাড়িটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের পুলিশ কর্তৃক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান রয়েছে।

















