খাগড়াছড়িতে এগিয়ে মেয়েরা : গড় পাশের হার ৮৩.১৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১২৯ জন
সিনিয়র স্টাফ রিপোর্টার :
পার্বত্য খাগড়াছড়িতে এ বছরের এসএসসি পরীক্ষায় ৬ হাজার ১‘শ ৯১ জন পরীক্ষার্থীও মধ্যে কৃতকার্য হয়েছে ৫ হাজার ১‘শ ২৯ জন। গড় পাশের হার ৮৩.১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১শ ২৯ জন শিক্ষার্থী। গেল বছর একই পরীক্ষায় ৫ হাজার ৮’শ ১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছিল ৪ হাজার ৩’শ ৬০ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিল ৬৪ জন শিক্ষার্থী। গতবারের তুলনায় এবছর গড় পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।
এবারের পরীক্ষার্থীয় সংখ্যা ও ফলাফলের দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। ৩ হাজার ১শ ৫৬ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২ হাজার ৬‘শ ২৪ জন। পাশের হার ৮৩.৫১ শতাংশ। অন্যদিকে ৩ হাজার ৩৫ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ২ হাজার ৫‘শ ৫ জন। পাশের হার ৮২.৭৮ শতাংশ। জেলায় শতভাগ পাশের তালিকায় রয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৯‘শ ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭‘শ ৫৪ জন পরীক্ষার্থী। পাশের হার ৮২.৬৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন পরীক্ষার্থী। মানবিক বিভাগে ১ হাজার ২‘শ ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯‘শ ৮৫ জন। পাশের হার ৮০.৮৮ শতাংশ। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। ব্যবসা শিক্ষায় বিভাগে ১ হাজার ২‘শ ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৬১ জন। পাশের হার ৮৫.২২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩৯ জন পরীক্ষার্থী।
এবারের পরীক্ষায় ৩৪জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে গত বছরের মত প্রথম স্থানটি ধরে রেখেছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এবছর ১৭টি জিপিএ ৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি কদমতলী হাই স্কুল।


















