রাঙামাটিতে মুজিববর্ষের ঘর উপহার পাচ্ছে আরও ৪৩৯ পরিবার

fec-image

চলতি মাসের বুধবার (২২ মার্চ) রাঙামাটিতে মুজিবর্ষে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছে ৪৩৯ উপকারভোগী পরিবার।

সোমবার (২০ মার্চ) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে ব্রিফিংয়ের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান স্থানীয় গণমাধ্যমকর্মীদের এমন তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, জেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা মোট ৪ হাজার ৫৩৪টি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে এক হাজার ৪৭৭টি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৪০টি এবং চতুর্থ পর্যায়ে ৩৯৯টিসহ মোট ৪৩৯ পরিবারকে ঘর প্রদান করা হবে। চলতি মাসের ২২ মার্চ প্রধামন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে হস্তান্তর ঘরের সংখ্যা হবে ১ হাজার ৯১৬টি।

জেলা প্রশাসক আরও বলেন, অবশিষ্ট ভূমিহীন ও গৃহহীন ২ হাজার ৬১৮টি পরিবারের মধ্যে থেকে চতুর্থ পর্যায়ে আরও ২১৩টি ঘর প্রদানের জন্য ঘর নির্মাণ কাজ চালু রয়েছে।

জেলা প্রশাসক বলেন, প্রথম থেকে চতুর্থ পর্যায় পর্যন্ত সর্বমোট এক হাজার ৯১৬টি ঘর নির্মাণে সরকারি অর্থ খরচ হয়েছে ৪০ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৫০০টাকা।

জেলা প্রশাসকের ব্রিফিংকালে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, মো. সাইফুল ইসলাম, নাসরিন সুলতানাসহ প্রশাসনের এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঘর, মুজিববর্ষ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন