রামুর সাবেক চেয়ারম্যান ওবাইদুল হকের ইন্তেকাল

fec-image

মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিক, রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক বুধবার, ১ অক্টোবর সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে কক্সবাজার জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন।

ওবাইদুল হক রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া পাড়া গ্রামের সফুরত আলম মুন্সীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয় ৭৭ বছর। তিনি ছেলে, মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

বৃহষ্পতিবার, ২ অক্টোবর স্থানীয় বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

রামু প্রেস ক্লাব, এসএসসি ৯৫ ব্যাচের সংগঠন প্রজন্ম’৯৫সহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সাবেক চেয়ারম্যান ওবাইদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা চেয়ারম্যান, কক্সবাজার, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন