লংগদুতে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

fec-image

রাঙামাটির লংগদু উপজেলায় নয় বছরের এক শিশু ধর্ষণের দায়ে মোটরসাইকেল চালক মো. রুবেল(৩২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অতিরিক্ত ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেনের আদালত এ রায় প্রদান করেন।

রায়ে আসামি রুবেলের মালিকানাধীন স্থাবর, অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয় এবং উপরূপ অর্থ ট্রাইব্যুনালে জমা হলে তা মামলার ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন বলে জানানো হয়।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৭ আগস্ট ভিকটিমকে তার খালু হোসেন আলী রাঙামাটির লংগদু উপজেলার মাইনী বাজারের জারুল বাগানে উপজেলার গাউসপুর মাস্টারপাড়া পৌঁছে দিতে রুবেল হোসেনের ভাড়ায় চালিত মোটরসাইকেলে উঠিয়ে দেয়। এরপর চালক রুবেল ভিকটিমকে গাউসপুরের ফরেস্ট অফসের আগর বাগান এলাকায় দিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের স্বজনরা ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর ভিকটিমের মামা বাদী হয়ে ২০১৬ সালের ২৯ আগস্ট বাদী হয়ে লংগদু থানায় চালক রুবেলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আবছার আলী এবং এ্যাডভোকেট কামাল হোসেন সুজন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ধর্ষণ, যাবজ্জীবন, লংগদু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন