হিন্দিতে কথা বলতে নারাজ বাঙালি অভিনেত্রী কাজল

fec-image

এবার ভাষা বিতর্কে নাম জড়িয়ে গেল জন্মসূত্রে বাঙালি অভিনেত্রী কাজলের। হিন্দিতে কথা বলতে সাফ না করে দিলেন তিনি।
ভারত জুড়ে হিন্দি আগ্রাসন নিয়ে নতুন করে উস্কে উঠেছে বিতর্ক। দিল্লি পুলিশ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করার পর থেকে বাঙালিদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। গত কয়েক দিন ধরেই ভিন্‌রাজ্যে পরিযায়ী শ্রমিকেরা বাংলা ভাষায় কথা বলায় তাঁদের ‘ভিন্‌দেশি’ বলে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠছে। ভাষা নিয়ে ধরপাকর চলছে দক্ষিণের রাজ্যগুলিতে, মহারাষ্ট্রেও।

সম্প্রতি মা তনুজার সঙ্গে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন কাজল। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কেবল ইংরেজি ও মারাঠি ভাষায় কথা বলছিলেন। হিন্দিতে কথা বলার প্রসঙ্গ উঠতেই মেজাজ হারান অভিনেত্রী। এক সাংবাদিক কাজলকে তাঁর মন্তব্য হিন্দিতে অনুবাদ করে বলতে বলেন। তখনই মেজাজ হারিয়ে তিনি বলেন, “এখন আমাকে হিন্দিতে কথা বলতে হবে? যাঁদের বোঝার এমনিই তাঁরা বুঝে নেবেন।”

এই ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন গণমাধ্যমকর্মীরা। ভিডিয়োটি ভাইরাল হয় সোস্যাল মিডিয়ায়। অনেকে এই ভিডিয়ো দেখে চটেছেন। কেউ বলছেন, “হিন্দি ভাষায় আপনি অভিনেত্রী হয়েছেন। না হলে আপনি কোথায় থাকতেন, কেউ জানে না।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিনোদন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন