চোরাকারবারির ফেলে যাওয়া ব্যাগ থেকে ২ কেজি আইস উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফ সীমান্ত অভিযান চালিয়ে ২ কেজি ১০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ জানুয়ারি) টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ থেকে ৪০০ গজ দক্ষিণ দিকে মির্জার জোড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ থেকে আনুমানিক ৪০০ গজ দক্ষিণ দিকে মির্জার জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।

এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত স্থানে গমন করে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল একজন ব্যক্তিকে নাফনদী পার হয়ে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মির্জার জোড়া এলাকার দিকে আসতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই উক্ত ব্যক্তি তার হাতে থাকা ব্যাগটি ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌড়ে ঘন কেওড়া বাগানের ভিতর পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল উল্লিখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে চোরাকারবারির ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ২ কেজি ১০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করতে সক্ষম হয়। টহলদল উক্ত এলাকায় দীর্ঘক্ষণ পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিকে শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চোরাকারবারি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন