খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা

fec-image

খাগড়াছড়ির গুইমারা রি‌জিয়ন ১৮‌ ফিল্ড রে‌জি‌মেন্ট মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

র‌বিবার ১০ আগস্ট সকাল ১০ টার দিকে জো‌নের আওতা‌ধিন পরশুরামঘাট আর্মি ক্যাম্পের এলাকায় এসব সহায়তা প্রদান করা হয়।

সহায়য়তার ম‌ধ্যে ৪ জন হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা,২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউ টিন নগদ অর্থ,৩০ জন পাহাড়ি ও বাঙালিকে রেশন সামগ্রি,ও মানিকচন্দ্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অভ‌্যা সরকারী প্রাথ‌মিক‌ বিদ‌্যালয়ে ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলার সামগ্রি বিতরণ করা হয় ।

এ‌তে ২০০ জন পাহাড়ি ও ১০০ জন বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী, গুইমারা মেডিকেল (সিএমএইচ) অফিসার হিসেবে দায়িত্বরত ক্যাপ্টেন সুমাইয়া রহমান।

এসময় মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম ও উপ অধিনায়ক মো. মাসুদ খান, মেজর সা‌মিউল হক সা‌মি সহ সাম‌রিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গার জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত রাখবে।

সহায়তা পে‌য়ে উপকারভোগীরা সেনা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন